• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

দুই মাথা নিয়ে শিশুর জন্ম

সিসি ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে দুই মাথাযুক্ত এক শিশুর জন্ম হয়েছে। উপজেলার সেবা হাসপাতালে শুক্রবার রাত দশটায় শিশুটির জন্ম হয়। বর্তমানে মা শিশু দুইজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সার্জন গাইনি বিশেষজ্ঞ ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন।

অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করা শিশুটি একটি ছেলে শিশু।

জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমার পাড় এলাকার ওমান প্রবাসী সাদ্দাম হোসেনে স্ত্রী মরিয়ম বেগম শিশুটি জন্ম দিয়েছে।

এ ব্যাপারে ডা. মির্জা আসাদুজ্জামান রতন বলেন, মরিয়ম বেগমের প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে সেবা হাসপাতালে ভর্তি করে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারি করা হয়। প্রথমে দুইটি মাথা দেখে ধারণা হয়েছে জোড়া সন্তান। তবে পরে দেখা গেছে একটি শিশুর দুইটি মাথা রয়েছে। শিশুটি জন্মের পর মা ও শিশু এখনো সুস্থ্য রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ