বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে সাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধু মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকার বানিয়াপাড়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামে জমি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে উভয় পক্ষের সংঘর্ষ ঘটে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাহেদা বেগম গুরুতর আহত হয়। তাকে দ্রুত বদরগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত সাহেদা ওই গ্রামের আব্দুল হাই-এর স্ত্রী।
এ ব্যাপারে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।