সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় পুকুরে ডুবে প্রাপ্তি ও ববিতা নামে চার বছর বয়সী দুই শিশু শিক্ষাথী মারা গেছে। আজ রোববার সকালের দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের বাবুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত প্রাপ্তি ও ববিতা স্থানীয় ২নং দক্ষিণ দেশিবাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষাথী। প্রাপ্তি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা অনিকা রানীর এবং ববিতা একই গ্রামের কৃষক ব্রজেন্দ্র রায়ের কন্যা।
জলঢাকা থানার অফিসার ইনচাজ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।