নীলফামারী প্রতিনিধি: পাঁচ দফা দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন ফার্মাসিউক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নীলফামারী জেলা কমিটির নেতারা।
রবিবার (১৫অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন কমিটির নেতারা।
এর আগে ডিসি অফিস প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হন তারা।
সেখানে বক্তব্য রাখেন কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসানুল বারী টিটুল ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ জানান।
ফারিয়া নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসানুল বারী টিটুল বলেন, সরকারী বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেডে বেতন প্রদান, চাকুরীর নিরাপত্তা বিধান, ফারিয়াকে স্বীকৃতি প্রদানসহ সাপ্তাহিকসহ সকল সরকারী ছুটি ভোগের ব্যবস্থা করার দাবীতে সারাদেশে একযোগে রবিবার কর্মসুচী পালন করা হচ্ছে।