• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচন সম্পন্ন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন সম্পন্ন।
রবিবার ১৫ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন, বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী আকন্দ উট পাখি মার্কা নিয়ে এবং মো. আব্দুল মজিদ ডালিম মার্কা নিয়ে।
প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মাহতাবুর রহমান জানান, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। এই ওয়ার্ডে মোট ভোটার ২২৭৪ জন। এর মধ্যে ১৯৭৫ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ২৮টি নষ্ট ভোট এবং ৩টি ভোটের ব্যালট জমা হয়নি। নির্বাচনে ডালিম প্রতিকে ১১১৭ ভোট পেয়ে মো. আব্দুল মজিদ ফুলবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলার হিসেবে বেসরকারী ভাবে নির্বাচিত হন। প্রতিদ্বন্দি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী উট পাখি প্রতিকে ৮২৭ ভোট পান।
উল্লেখ্য ফুলবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তাফা চলতি বছরের ১৯ জুলাই মারা যান। ফলে ওই ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য হয়ে যায়।
বিজয়ী প্রার্থী মো. আব্দুল মজিদ মরহুম কাউন্সিলর গোলম মোস্তফার পুত্র।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ