কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের মাঝে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন ডিপার্টমেন্টে নবীণ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে লেখা বই ও ৫ শতাধিক বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন, উপাধ্যক্ষ প্রফেসর মো: ওবাইদুল কাদের মিয়াজি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ।