• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :

রাতে ইন্টারনেটের প্যাকেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

সিসি নিউজ: আগামী ৬ মাস রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেটের সব বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আত্মহত্যায় প্ররোচনা দেয়া অনলাইন গেম ব্লু হোয়েলসহ এ ধরনের সব গেমসের লিংক ৬ মাসের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেয়। এসময় আদালত ১৮ বছরের নিচে সন্তানদের স্মার্টফোন দেয়ার আগে অভিভাবদের সচেতন হতে বলেছেন। ব্লু হোয়েলের মতো আত্মঘাতী গেমে আসক্তদের তালিকা তৈরি করে কাউন্সিলিংয়ের ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার ব্যারিস্টার সুব্রত বর্ধনসহ তিন আইনজীবী মোবাইল ফোন অপারেটরদের রাতের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেন। এতে ব্লু হোয়েল গেম বন্ধেও হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ