জয়পুরহাট: জেলার আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধা ৬টায় চার্জার লাইট মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বেলঘড়িয়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসমা তার নিজ বাড়িতে চার্জার লাইট মেরামত করছিলেন। আগে থেকেই বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে চার্জার লাইটের তারের যে সংযোগ ছিল তা বুঝতে পারেননি তিনি। পরে অসর্তকতায় বিদ্যুতায়িত চার্জার লাইটের ওই তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। এমতাবস্থায় স্বজনরা আসমীকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।