• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ রাশেকুজ্জামান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ সোমবার রাত ৮টার দিকে বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রাশেকুজ্জামান দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহ আকবর আলীর পুত্র।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বাইপাস মহাসড়কে সন্ধ্যা থেকে ওৎপেতে বসে থাকে। রাত ৮টার দিকে মাদক ব্যবসায়ী রাশেকুজ্জামান সাইকেলেযোগে সঙ্গীসহ ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে।  এ সময় পুলিশ রাশেকুজ্জামানকে আটক করলেও তার সঙ্গী পার্বতীপুর উপজেলার জাহানারাবাদ এলাকার আজিজার রহমানের পুত্র হাসান আলী (৪৮) পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্লাস্টিড ব্যাগে বিশেষ কায়দায় ৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ