• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। অনলাইনে ভর্তি আবেদন ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো চালু হচ্ছে নেগেটিভ মার্কিং সিস্টেম।
পবিপ্রবির রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদকে তিনটি ইউনিটে বিভক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.pstu.ac.bd পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ