• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ১৪

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিজিটাল ডিভাইসসহ ১৪ জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এক হাজার ৬১০টি আসনের বিপরীতে আজকের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৯৮ হাজার ৫৪ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়াই চলবে ১৬ জনের।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ