সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার বিকেলে মদ খেয়ে এক পুলিশ সদস্যকে আহত করায় রুবেল হোসেন (২৭) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ।
সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার মৃত জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন মদ খেয়ে মাতলামি করে এক পুলিশ সদস্যকে আহত করেন এবং এলাকায় তার অত্যাচারে লোকজন অতিষ্ঠ হয়ে উঠে। এ ঘটনায় পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে এবং ভ্রাম্যমান আদালতে পাঠায়। ভ্রাম্যমান আদালতের বিচারক উল্লেখিত রায় দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।