• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুলিশের শিক্ষা উপকরণ বিতরণ

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার দুপুরে (২৪ অক্টোবর) এসব উপকরন বিতরন করেন।
সৈয়দপুর নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের ১৮তম বিসিএস ক্যাডারের অফিসারদের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৩ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা, উপ-পরিদর্শক আব্দুল আজিজ, এসআই ওয়াদুদ, এএসআই জুয়েল, স্কুলের প্রধান শিক্ষক মির্জা জহুরাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ