• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আজ মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারী সংস্থা ব্রাক, ওয়ার্ল্ডভিশন ও এরিয়া প্রোগ্রামের সাহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মানিক রতন,শাহ্ আব্দুল কুদ্দুস,মামুনুরশিদ চৌধুরী বিপ্লব, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বেসরকারি সংস্থা ব্রাকের ম্যানেজার আনোয়ার হোসেন, ফুলবাড়ী এডিপি’র জুনিয়র প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম প্রমুখ। শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সম্মতভাবে হাত পরিষ্কারকরণের কৌশল শেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ