• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

খানসামায় দৃষ্টি দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ‘তীক্ষ্ন দৃষ্টি, সুন্দর জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ভিশন সেন্টারের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকের হাট থেকে একটি র‌্যালী বের হয়ে গ্রামীণ শহর পাকের হাটের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা মেডিকেল অফিসার ডা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ব্র্যাক ভিশন প্রজেক্টের এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলামরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুজ্জামান শাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ