বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে হেরোইনসহ শামসুদ্দিন (৫২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ অক্টোবর ভোরে পৌর শহরে বালুয়াভাটা স্টেশনপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পুরিয়া হেরোইন জব্দ করে পুলিশ। শামসুদ্দিন বালুয়াভাটা স্টেশনপাড়ার আব্দুস সামাদের ছেলে।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন সে দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।