আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশিং কমিটির আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় থানা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে থানা চত্ত্বরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন প্রমুখ। এ সময় উপজেলার সকল ইউনিয়ন, ওয়াডের্র কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।