• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্রাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্রামে মোঃ এছাহার আলীর স্ত্রী মোছাঃ রিজিয়া বিবি (৩১) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে বিসাক্ত গ্যাস ট্যাবলেট খায়্ । কিছু সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় সাথে সাথে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য্য়া এবং চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী অভিমুখে যাওয়ার সময় পথ মধ্যে বজ্রপুর নামক স্থানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ