• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

ইবির আইন বিভাগের পাঠ্যক্রম প্রকাশ অনুষ্ঠান

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড কারিকুলাম পাবলিকেশন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজ্ক্টে (হেকেপ) যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভাগের স্নাকোত্তর শিক্ষার্থী ফাতেমাতুল জান্নাত চৈতি ও শাহেদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি ও হেকেপের এসপিএম অধ্যাপক ড. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর- রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন নাহার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান আইন বিভাগের অধ্যাপক কাজী আতিকর রহমান, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডল, সহযোগী অধ্যাপক ও হেকেপের ডেপুটি এসপিএম আব্দুল করিম খান, সহযোগী অধ্যাপক আনিচুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের ২০১৬-১৭ এলএলবি (স্নাতক) ১ম বর্ষ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এলএলএম (স্নাকোত্তর) ব্যাচের কারিকুলাম প্রকাশ এবং শিক্ষা উপকরণ হিসেবে প্রব্লেম হ্যান্ডবুক ও কেস ল’ হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ