• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |

সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদন্ড

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রঞ্জণ রায় (১৮) নামে এক বখাটের সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই যুবকসহ আরো ৭ কিশোরকে আটক করে পুলিশ। রঞ্জণ রায় সৈয়দপুর শহরের হাতিখানা মহল্লার রতন কুমার রায়ের পুত্র।

সূত্র মতে, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে রঞ্জন ও তার সহপাঠিরা প্রায় উত্যক্ত করতো। আজ শনিবার বিকেলে স্কুলের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করার সময় এলাকাবাসী হাতে-নাতে ৮ কিশোরকে আটক করে। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ্দ করে। পুলিশ সন্ধ্যায় আটকদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বখাটে রঞ্জণ রায়কে ৭ দিনের কারাদন্ড প্রদান করে। অন্যান্য কিশোরদের বয়স কম হওয়ায় তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ