• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের ব্যতিক্রম শোভাযাত্রা

সিসি নিউজ: কমিনিউটি পুলিশিং ডে-তে পশ্চিমাঞ্চল রেলের সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ব্যতিক্রমী শোভাযাত্রা বের করে। শনিবার নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাব থেকে বের হয় ওই শোভাযাত্রা। বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সচেতনতামূলক প্লাকার্ড বহন করা হয় ওই শোভাযাত্রায়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এতে রেলওয়ে পুলিশ লাইনের পুলিশ সদস্য, কমিউিনিটি পুলিশিংয়ের সদস্য, সাংবাদিক, সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। দুপুরে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও রেলপথ প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি সৈয়দপুর রেলওয়ে স্টেশন হয়ে ফিরে শেষ হয় পুলিশ সুপারের কার্যালয়ে।
শোভাযাত্রায় রেল দুর্ঘটনা, চোরাচালান বন্ধ, মাদক ও নাশকতা বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর আগে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ কমিনিউটি সেন্টারে ওই সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ