• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভ

সিসি ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড সেফটি ডিগ্রি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ৩টার দিকে সকল ক্লাস বর্জন করে অনুষদে তালা ঝুলিয়ে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

জানা যায়, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ খোলা হয়েছে। এ বিভাগ থেকে ফুড সেফটিতে চার বছরের অনার্স ডিগ্রি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তবে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা বলেন, গত ১৫ বছর ধরে কৃষি প্রকৌশল অনুষদ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হচ্ছে। নতুন যে ডিগ্রি খোলার সিদ্ধান্ত হয়েছে তার পাঠ্যক্রমের ৮০ ভাগ তাদের সাথে মিল রয়েছে। নতুন করে অন্য ডিগ্রি দেয়া আমাদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যদি ডিগ্রি দিতেই হয় তবে কৃষি প্রকৌশল অনুষদ থেকে দিতে হবে।

বিক্ষোভে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদের সাংঘর্ষিক এ নতুন ডিগ্রি খোলার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার একই দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ করে অনুষদে তালা এবং মানববন্ধন করে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ