• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

পাখি ও প্রকৃতি সুরক্ষায় বাইসাইকেলে পাখি আলমগীর

সিসি নিউজ: পাখি ও প্রকৃতি সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবি সংগঠন ‘সেতুবন্ধন’-এর সংগঠক পাখি নামে পরিচিত আলমগীর হোসেন সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওয়ানা দিয়েছে। আসছে শীতে অতিথি পাখিদের রক্ষা করাই তার এ যাত্রা এর মূল উদ্দেশ্য। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর শহরের স্মৃতি অম্লান চত্তর থেকে এ যাত্রা শুরু করে। পথে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ১২টি উপজেলার ২০টি পয়েন্টে পথসভা ও লিফলেট বিতরণ করবে পাখি আলমগীর।
তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসার (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার, সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচাজ একেএম লুৎফর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ