• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে দূদকের মামলায় তিনজন চিকিৎসক জেল-হাজতে

দিনাজপুর প্রতিনিধি: দূর্নীতি দমনে দায়ের করা মামলায় প্রায় ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় তিনজন চিকিৎসককে জেল-হাজতে পাঠিয়েছে আদালত। কারাগারে প্রেরণকৃত চিকিৎসকরা হলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা.আবু বকর সিদ্দীক, উপ-পরিচালক ডা. সিদ্দিকুর রহমান ও ডা.এবি,এম.ইকবাল।
দুর্নীতি দমন বিশেষ ট্রাইবুনালের সিনিয়র স্পেশাল জজ হোসেন শহীদ আহমেদের আদালতে সোমবার সন্ধায় এ আদেশ দেয়া হয়েছে। তিন চিকিৎসকে কারাগারে পাঠানোর ঘটনায় দিনাজপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ খবর মিডিয়ায় যাতে প্রকাশ না হয় এ জন্য ওই তিন চিকিৎকের পক্ষ থেকে গভীর রাত পর্যন্ত বেশ দৌড় ঝাপ চলেছে। কথিত মিডিয়া কর্মীদের দেয়া হয়েছে নগদ নজরানা।
জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো.আব্দুল করিম জানিয়েছেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন মেশিনারি যন্ত্র ক্রয়ে দূর্নীতির কারণে দায়ের হয় এ মামলা। মামলার আসামিরা বিভিন্ন সময়ে দায়িত্বে থেকে নিন্মমানের মেশিনারি সরঞ্জামাদি ক্রয় করে সরকারের ৭৪ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাৎ করেন। ১৯৯৫ সালের ২৯ আগষ্ট দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলা নং ৪৯/১৫ এবং স্পেশাল নং ১৪/১৭।
সোমবার বিকেলে আসামিরা জামিন চেয়ে আদালতে স্বশরীরে হাজির হলে আদালত হাসপাতালের ঠিকাদার মখসেদুল ইসলামের জামিন মঞ্জুর করে ওই তিন চিকিসৎক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা.আবু বকর সিদ্দীক, উপ-পরিচালক ডা. সিদ্দিকুর রহমান ও ডা.এবি,এম.ইকবাল জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মো.হাসান আলী।
তিন চিকিৎসকে কারাগারে পাঠানোর ঘটনায় দিনাজপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ খবর মিডিয়ায় যাতে প্রকাশ না পায় এ জন্য ওই তিন চিকিৎকের পক্ষ থেকে গভীর রাত পর্যন্ত বেশ দৌড় ঝাপ চলে মিডিয়া পাড়ায় কথিত মিডিয়া কর্মীদের দেয়া হয় নগদ নাজরানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ