• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৫নং ওর্য়াডের উত্তর নগরাজপুর বালাটারী জামে মসজিদের উন্নয়নে বরাদ্দকৃত ১টন চাল ভাঙাগামোড় ইউপির সংরক্ষিত আসনের সদস্য আছমা বেগমের স্বামী আফজাল হোসেন নিজেই প্রকল্পের সভাপতি হয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উত্তর নগরাজপুর বালাটারী জামে মসজিদের উন্নয়নের জন্য ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রথম পর্যায়ে টিআর কর্মসূচীর বরাদ্দকৃত ১টন চাল বরাদ্দ আসে। এই চাল ভাঙ্গামোড় ইউনিয়নের ৪,৫,৬ ওর্য়াডের সংরক্ষিত আসনের সদস্য আছমা বেগমের স্বামী আফজাল হোসেন নিয়মনীতি তোয়াক্কা না করে নিজেই প্রকল্পের সভাপতি হয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১টন চালের মূল্য বাবদ ৩৮ হাজার ১৮০ টাকা দুই কিস্তিতে উত্তোলন করে তা আত্মসাত করে। এ ব্যাপারে উত্তর নগরাজপুর বালাটারী জামে মসজিদ কমিটির সভাপতি জানান, আমরা ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রথম পর্যায়ে টিআর কর্মসূচীর বরাদ্দকৃত ১টন চাল বা টাকা মসজিদের উন্নয়নে পাইনি। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দকৃত চাল আত্মসাত করায় এলাকার মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এলাকাবসী এই দুর্নীতির তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, উত্তর নগরাজপুর বালাটারী জামে মসজিদের ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রথম পর্যায়ে টিআর কর্মসূচীর বরাদ্দকৃত চালের টাকা প্রকল্প কমিটির সভাপতিকে দেওয়া হয়েছে। কমিটির সভাপতি কাজ না করে থাকলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ