• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

সিসি নিউজ: নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট নামক স্থানে নাঈম (১২) নামে এক স্কুল ছাত্র ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত নাঈম কাজীরহাট বাজারের হোটেল মালিক রমজান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাঈম হোটেলের সামনে দাঁড়ানো থাকা একটি ভ্যানের চালকের আসনে বসে ভ্যানটি চালাতে থাকে। এতে ভ্যানটি সড়কের মাঝখানে চলে যায়। ওই সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নাঈম মারা যায়। নাঈম স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ