• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

রংপুর সিটি নির্বাচন ২১ ডিসেম্বর

সিসি নিউজ: আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচন, ৫ নভেম্বর তফসিল ঘোষণা। নির্বাচন কমিশন এ ঘোষণার পরই শহরজুড়ে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। তৎপর হয়ে উঠেছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে জাতীয় পার্টি ছাড়া বড় কোন দলের প্রার্থী মনোনয়ন এখনো নিশ্চিত হয়নি।
জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে সবার আগে মেয়র প্রার্থী মনোনয়ন দিয়েছেন এইচএম এরশাদ। এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মোস্তাফিজার রহমান।
তারিখ নির্ধারণের পর নড়ে চড়ে বসেছে বিএনপি নেতারাও । তবে মামলা ও গ্রেপ্তারের ভয়ে মাঠে থাকতে না পারার অভিযোগ করেছেন তারা।
এদিকে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি তোড়জোড় চলছে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে। দলে রয়েছেন একাধিক মনোয়নপ্রত্যাশী। করপোরেশনের বর্তমান মেয়রও আরেকবার সুযোগ চাইছেন।
রংপুর সিটি করপোরেশনে ২০১২ সালে প্রথম মেয়র নির্বাচন হলেও এবারই প্রথম ভোট হবে দলীয় প্রতীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ