• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

এবার বাড্ডায় বাবা-মেয়ের লাশ উদ্ধার

ঢাকা, ২ নভেম্বর: কাকরাইলে মা-ছেলে হত্যার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে আবার জোড়া খুন! বাড্ডায় একটি ভবনের ছাদ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার হোসেন মার্কেটের ময়নারবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ময়নারবাগ এলাকায় দুটো লাশ উদ্ধারের খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ