সিসি নিউজ: নীলফামারীতে তিন দিন ব্যাপী আয়কর মেলা-২০১৭” শুরু হয়েছে। বৃহষ্পতিবার নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে কর বিভাগ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
নীলফামারী কর অঞ্চল-৪ এর সহকারী কমিশনার সামছুল আলমের সভাপতিত্বে মেলায় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, রংপুর কর অঞ্চলের কমিশনার হারুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফরহানুল হক বিশেষ অতিথি ছিলেন।
তিন দিন ব্যাপী এ কর মেলায় সৈয়দপুর উপজেলা ছাড়া জেলার বাকী পাঁচ উপজেলার সকল শেণির করদাতাগণ ২০১৭-২০১৮ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন, রেজিস্ট্রেশন ও অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতাগনের আয়কর জমাদানের সুবিধার্থে মেলাস্থলে সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথ ও পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে।