খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় আধুনিক পদ্ধতিতে পপকর্ণ(ভুট্টা) উৎপাদনের কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মেসার্স রাফিয়া ট্রেডার্স ও মেসার্স সিদ্দিক সীডসের আয়োজনে ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের আব্দুর রশিদ হাসকিং মিল মাঠে এই সমাবেশ হয়েছে।
সমাবেশে বক্তারা আধুনিক পদ্ধতিতে ভুট্টা (পপকর্ণ) চাষাবাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সমাবেশে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আশীষ কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, সাবেক কৃষি কর্মকর্তা এজামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার, মেসার্স রাফিয়া ট্রেডাসের স্বত্বাধিকারী মোঃ গোলাম রব্বানী, সিদ্দিক সীডসের পরিচালক কৃষিবিদ বি.আই সিদ্দিক, সাংবাদিক সহ অত্র এলাকার কয়েকশত ভুট্রা চাষী।