• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

বিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

SAMSUNG CAMERA PICTURES

বিরামপুর (দিনাজপুর), ২ নভেম্বর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক উপজেলা চত্বরে চলতি রবি মৌসুমে ৯০ জন চাষীদের মাঝে সরিষা, লালশাক, মুলাশাক, পালংশাক, লাউ এর বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা প্রমূখের উপস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা বীজ বোপন ও পরিচর্যার বিষয়ে কৃষকদেও বিভিন্ন পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ