কুড়িগ্রাম, ৩ নভেম্বর: জেল হত্যা দিবস স্মরনে কুড়িগ্রামে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সকালে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে দলীয় নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক, সাবেক সংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, আওয়ামীলীগ নেতা চাষী আব্দুল করিম, সাঈদ হাসান লোবান, আবুল কালাম আজাদ, সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ নেতা কাজিউল ইসলাম প্রমুখ।
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডী প্রতিযোগিতা শুরু
কুড়িগ্রামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডী অনুর্ধ্ব-২১ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস্থায় জেলা পুলিশের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার রিপন কুমার মোদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদ হাসান লোবান, সদস্য কাজিউল ইসলাম, আহসান হাবীব নীলু প্রমুখ।
জেলার ৯টি উপজেলার ৯টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিদিন ৩টি করে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৫নভেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ী দল বিভাগ পর্যায়ের খেলায় অংশ নেবে।