• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

চিরিরবন্দর, ০৪ নভেম্বর: দিনাজপুরের চিরিরবন্দরে অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। আজ ৩ নভেম্বর শুক্রবার সন্ধা ছয়টায়  অনলাইন প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক জসিম উদ্দীনের উপস্থিতিতে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। সভার শুরুতে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মানিক হোসেন, সহ-সভাপতি আঙ্গুর, ফজলুর রহমান, সম্পাদক মাহফুজুর রহমান আসাদ, যুগ্ম সম্পাদক লোকমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল, কোষাধ্যক্ষ সোহাগ, আইটি সম্পাদক তপন কুমার, মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক উমর ফারুক নির্বাচিত হন।
সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আজিমদ্দীন গোলাপ, খানসামা অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম, ভূপেন্দ্র নাথ, যুগ্ম সম্পাদক নূরনবী ইসলাম, রকি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ