• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ফুলবাড়ীতে ভারতে পাচারকালে বাংলাদেশি তরুণী উদ্ধার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ০৪ নভেম্বর: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারের সময় বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করেছে সীমান্তবাসী।
উদ্ধারকৃত তরুণী গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের চাইনবুট গ্রামের কামাল উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন(২৫) বলে জানা গেছে।
শনিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার নির্দেশে ইউপি সদস্য এরশাদুল হক ওই তরুনীকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
সীমান্তবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার খলিশাকোটাল সীমান্তে আনন্তর্জাতিক পিলার নং ৯৩৫ এর সাব পিলার ২ এসের পাশ দিয়ে ভারতের পাচারের জন্য তরুনীকে সীমান্তে নিয়ে আসে মানবপাচারকারী দলের কিছু সদস্য। পরে বিষয়টি সীমান্ত বাসীর নজরে আসলে ওই তরুনীকে উদ্ধার করে। এ সময় পাচারকারীর সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তরুনীকে তার বাড়ীতে নিয়ে আসেন। পরে রাতেই তরুণীর পরিবার ও চেয়ারম্যানকে জানানো হয়। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উদ্ধারকৃত তরুণীকে তার বড়ভাই বিল্লাল হোসাইনের হাতে হস্তান্তর করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুুসা উদ্ধারকৃত তরুণীকে তার স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ