• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলের শুভেচ্ছা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে মো: গোলাম রব্বানীকে আজ রবিবার সকালে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়ে, সকল দিক থেকেই আমরা এখন অনলাইন নিভর হতে যাচ্ছি। তথ্য প্রযুক্তির এই ডিজিটাল যুগে অনলাইনের গুরুত্ব সবার আগে। অনেকদিন পর হলেও চিরিরবন্দরে একটি অনলাইন প্রেসক্লাব গঠিত হয়েছে। এটা চিরিরবন্দর বাসীর জন্য অত্যন্ত গৌরবের। তাই বলব, অনলাইনের বাহারী রাজত্ব অত্যাসন্ন। এর গুরুত্ব আরো গতি পাবে। আপনাদের ন্যায় সংগত যে কোন বিষয়ে আমাকে জানবেন। আমি আপানাদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো: দেলোয়ার হোসেন বাদশা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ মানিক হোসেন, সিনিয়র সহ- সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি মো: আসলাম আলী আঙ্গুর, সাধারন সম্পাদক মো: মাহাফুজুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক মো: লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মনজুরুল আলী শাহ্, আইটি সম্পাদক তপন চন্দ্র, কোষাধক্ষ মো: সোহাগ ইসলাম, মহিলা বিষয় সম্পাদিকা মোছা: সাজেদা চৌধুরীসহ আরো অনেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ