• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মার্চের পরে সিলেট সিটি নির্বাচন হবে

সিসি ডেস্ক, ০৬ নভেম্বর: সিলেট সিটি করপোরেশনের নির্বাচন আগামী বছরের মার্চের পর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রবিবার জেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

তিনি বলেন, আগামী বছরের মার্চ-এপ্রিল অথবা মে মাসে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

২০১৩ সালের ১৫ জুন এ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধিদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

মাহবুব বলেন, কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে করতে চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নেই। তাদের মধ্যে স্বাভাবিক যোগযোগটুকুও নেই।

তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। দুর্বল নির্বাচন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে। আগামী সংসদ নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না।

পরে তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন। আগামী বছরের মে মাসের মধ্যে নগরীর সবার হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ