• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

সাংবাদিক উৎপলকে সন্ধান পাওয়ার খবরটি সঠিক নয়: পুলিশ

ঢাকা, ০৬ নভেম্বর: নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার শিবলী নোমান একথা জানান।
রোববার সন্ধ্যায় কয়েকটি সূত্র থেকে তথ্য আসে, উৎপল দাসের খোঁজ পাওয়া গেছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলেও সূত্রগুলো জানায়। তবে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর পুলিশ এর সত্যতা অস্বীকার করে।
গত ১০ অক্টোবর কর্মস্থল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক উৎপল দাস। তিনি পূর্বপশ্চিম বিডি ডটনিউজের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ