• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টানবাজারে মোটা সুতার দামের ঊর্ধ্বগতি

অর্থ-বাণিজ্য ডেস্ক, ০৬ নভেম্বর: নারায়নগঞ্জের টানবাজারে মোটা সুতার দাম বৃদ্ধি পেয়েছে। আসন্ন শীতকে সামনে রেখে মোটা কাপড়ের চাহিদা বৃদ্ধির সম্ভাবনায় দামের ঊর্ধ্বগতি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় পাইকারি বাজারে এক মাসের ব্যবধানে ১০ কাউন্টের সুতার দাম সর্বোচ্চ ১০ টাকা ও ২০ কাউন্টের সুতার দাম সর্বোচ্চ ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য সুতার দাম পড়তির দিকে রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোটা কাপড়ের চাহিদা বৃদ্ধির আশঙ্কায় ১০ ও ২০ কাউন্টের সুতার চাহিদা বেড়েছে। তাছাড়া বাজারে এ দুই ধরনের সুতার সরবরাহ কম রয়েছে। এর জের ধরে টানবাজারে মোটা সুতার দাম বাড়তি রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকারের ১০ কাউন্টের সুতা পাউন্ড প্রতি ৫০-৬২ টাকায় বেচাকেনা হচ্ছে। কিন্তু এক মাস আগে এ সুতার দাম ছিল ৪৫-৫২ টাকা। অন্যদিকে ২০ কাউন্টের সুতা প্রকারভেদে প্রতি পাউন্ড ৭০-৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে। কিন্তু এক মাস আগেও এই সুতা ৬০-৭০ টাকায় বিক্রি হয়েছিলো।

তাছাড়া বিভিন্ন প্রকারের ২৪, ২৬ ও ২৮ কাউন্টের সুতার দাম ২-৪ টাকা কমে ২২০-২২৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশী ৩০ কাউন্টের সুতার পাউন্ড প্রতি ৫ টাকা কমে ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ ও ৫০ কাউন্টের সুতার দাম কমে এক সপ্তাহের ব্যবধানে যথাক্রমে ১৩০-১৪২ টাকায় ও ১৩৮-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে দেশে তৈরি ৬০ ও ৮০ কাউন্টের সুতার দাম বৃদ্ধি পেয়েছে। টানবাজারে বর্তমানে ৬০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ১৪৮-১৬৪ টাকায় ও ৮০ কাউন্টের সুতা ২০৫-২২৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।

সুতা ব্যবসায়ীরা জানান, ‘বিশ্ব বাজারে তুলার দাম কম থাকায় দেশের বাজারেও সুতার দাম অপেক্ষাকৃত কম। কিন্তু শীত মৌসুমকে সামনে রেখে মোটা সুতার চাহিদা বেড়ে যাওয়ায় সুতার দাম বাড়তি রয়েছে। এছাড়া ১০ ও ২০ কাউন্টের সীমিত সরবরাহ সুতার দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ