• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে এক ‘জঙ্গি’ গ্রেফতার

ঢাকা, ০৬ নভেম্বর : ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ‘জঙ্গিকে’ গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ‘জঙ্গির’ নাম সোহেল ওরফে সাকিব। পুলিশ বলেছে, সোহেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (পুরোনো নাম আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য। তিনি অভিজিৎ রায় হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন।
গত বছর অভিজিৎ রায়কে যেখানে হত্যা করা হয়, সেই ঘটনাস্থলের আশপাশ থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এর পর সোহেলসহ ৬ জনকে ধরিয়ে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে ছবি দেওয়া হয়।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও হামলার শিকার হয়ে একটি আঙুল হারান।
পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে জঙ্গিদের হুমকির মুখেও বইমেলা অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।
ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবার দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে এক আসামির মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ