• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতিতে খানসামা ছাত্রলীগের আনন্দ মিছিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদানের আনন্দে মিছিল করেছে খানসামা উপজেলা শাখা ছাত্রলীগ।

৬ নভেম্বর (সোমবার)  পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি গ্রামীণ শহর পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে মিছিলে অংশ নেন পাকেরহাট ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মোসাব্বের আলম, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিটন ইসলাম, যুগ্ম আহ্বায়ক উজ্জল, বিপ্লব, ফজলে রাব্বী, মেহেদী, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শামীম, আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর ইসলাম,খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সবুজ, ছাত্রলীগ নেতা সুমন শাহ, সাবেক ছাত্রনেতা সাজু ও আব্বাস সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, সকালে বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৭ মার্চের ভাষন প্রচার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ