• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না

ঢাকা, ০৬ নভেম্বর: বাংলাদেশ ব্যাংক আজ এক নির্দেশনায় জানিয়েছে, মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না। আগামী বছরের শুরু থেকে এ নির্দেশনা কার্যকর হবে।  এর বেশি পরিমাণ টাকা থাকলে তা ৩১ ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে বলা হয়েছে।
এর ফলে বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশসহ মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া সব হিসাবেই গ্রাহকেরা তিন লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন।
বর্তমানে গ্রাহকেরা প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এ ছাড়া দৈনিক দুই দফায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা করা যায়। অন্যদিকে মাসে ৫০ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা উত্তোলন করা যায়। বর্তমানে দেশে তিন কোটি সক্রিয় মোবাইল ব্যাংক হিসাব রয়েছে, তবে নিবন্ধিত গ্রাহক রয়েছে ৫ কোটির বেশি। গত অক্টোবরে এ হিসাবের মাধ্যমে ২১ হাজার ৫৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে।
এদিকে মোবাইল ব্যাংকিং-সেবায় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আন্তসংযোগ সেবা আগামী জুনের মধ্যে চালু হবে। এর ফলে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ