সিসি নিউজ, ০৬ নভেম্বর: আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বরাবর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র জমা দেয়ার আহ্বান করেছে দলটি।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৭ থেকে ১১ নভেম্বর দুপুর ১২টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আবেদপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর জীবন বৃত্তান্ত ও দলীয় পরিচয়, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে বলা হয়েছে।