• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা, ০৭ নভেম্বর : ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ২০১৫ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ ফল প্রকাশ করেন।
এবারের কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বের পাসের হার শতকরা ৯৩.৭০ শতাংশ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বের পাসের হার ৯৭.৮৩ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২১৫টি কামিল মাদ্রাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বে ৮২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৩ জন এবং দ্বিতীয় পর্বে ১৭ হাজার ২২ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ