সিসি ডেস্ক, ০৮ নভেম্বর: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
৪ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৭২ কিলোমিটার পূর্বে।