• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

সৈয়দপুরে যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণ অভিযান

সিসি নিউজ, ০৮ নভেম্বর: উচ্চ আদালতের আদেশে সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণের অভিযান শুরু করেছে। আজ বুধবার সৈয়দপুর বাইপাস মহাসড়কে সার্জেন্ট মঞ্জুর হোসেনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

সার্জেন্ট মঞ্জুর হোসেন সিসি নিউজকে জানান, মহামান্য আদালতের আদেশ কার্যকর ও ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়াপদা মোড়ে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ  অপসারণ করা হয়। এতে ১৫টি যানবাহনের বিরুদ্ধে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে মটরযান আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সৈয়দপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) নাহিদ পারভেজ সিসি নিউজকে জানান, আদালতের নির্দেশ কার্যকর করতে এ অভিযান অব্যহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ