সিসি নিউজ, ০৮ নভেম্বর: নীলফামারীর ডিমলায় মাদকবিরোধী অভিযানের সময় আটক মাদক ব্যবসায়ী জিকরুল হক (৩০) পুলিশের হাত থেকে পালানোর প্রায় ৭ ঘন্টা পর গ্রেফতার করেছে পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ী জিকরুল হক ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের নছিম উদ্দিনের পুত্র।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিমলা থানার পুলিশ ওই আসামীকে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের খালিশা চাপানি হাট থেকে ফেন্সিডিলসহ আটক করে। পুলিশ আটক মাদক ব্যবসায়ীকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার সময় পালিয়ে যায়। এ ঘটনার প্রায় ৭ ঘন্টা পর প্রায় ১০ কিলোমিটার দূরে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের একটি বাড়ি থেকে আত্মগোপনে থাকা ওই আসামীকে গ্রেফতার করে।
নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আবুল বাশার ঘটনা নিশ্চিত করে জানান, পলাতক আসামীকে রাত সোয়া ১১ টার দিকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়।