• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে ভর্তি

ঢাকা, ০৮ নভেম্বর : ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার রাত ৮টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই মহিয়সী নারীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এছাড়া হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দু’বার।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস বলেন, দুপুরে তার মায়ের হার্ট অ্যাটাক হওয়ায় দ্রুত ল্যাবএইডে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে সিসিইউতে ভর্তি করেন।
ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন বলেন, বুধবার দুপুরে পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পান তিনি, পরে ল্যাব এইডে আসেন। মেডিকেল বোর্ডের পরামর্শে রাত ৮টায় অর্থোপেডকি বিভাগে অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার চলাকালে তিনি দু’বার সংজ্ঞাহীন হয়ে পড়েন। তার অবস্থা আশংকাজনক।
বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে। তিনি বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণীর হার্টে বাইপাস করা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু আজ (বুধবার) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পর দুপুর ২টার দিকে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৫টার দিকেও আরেকবার এমন হয়েছে। সব মিলিয়ে তাকে যে কোনও সময় আইসিইউতে নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ