ঢাকা, ১১ নভেম্বর: ছুটিতে দেশের বাইরে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গুঞ্জন চলছে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করে।
গণমাধ্যমগুলো বলছে, সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে পদত্যাগপত্র পাঠান প্রধান বিচারপতি। তবে বিষয়টি সরকারের কোনো মহল থেকে নিশ্চিত করা যায়নি। আইনমন্ত্রী আনিসুল হক রাতে জানান, এ বিষয়টি তার জানা নেই।
অক্টোবরের ৩ তারিখে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি। পরবর্তীতে ওই ছুটির মেয়াদ বাড়ান ১০ নভেম্বর পর্যন্ত। গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।