বগুড়া প্রতিনিধিঃ গতকাল বগুড়ার গাবতলী মাম কম্পিউটার টেনিং সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর গাবতলী উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা প্রভাষক শফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ারুল হক রাজু, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক নাছরীন সুলতানা, নির্বাহী সদস্য অধ্যাপক কান্তি কুমার রায়, সাজ্জাদুর রহমান সুজা, প্রভাষক আবু নছর মোহাম্মদ আলম, মতিয়ার রহমান দুলু, মিনা বেগম, মিলি বেগম, ডাঃ শাহাদৎ হোসেন, সাধারণ সদস্য তৌহিদুল আলম টুটন, সাব্বির রহমান সাগর, আমিনুল ইসলাম, রিপন রায় প্রমুখ। সভায় আগামী ১২নভেম্বর সুজনের ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালন’সহ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।