• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

জয়পুরহাটে প্রায় ১১ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

জয়পুরহাট, ১১ নভেম্বর: ১০ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যায়ে জয়পুরহাট পৌরসভার ওভারহেড ট্যাংক, পাইপ লাইন, ডাষ্টবিন স্থাপন ও যানযট নিরসনে রাস্তায় ডিভাইডার স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় এসব উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট- ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এ উপলক্ষে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল ও জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ